১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স ১৫ হাজার কোটি টাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 52

চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি মার্কিন ডলার, যা টাকায় প্রায় ১৫ হাজার ৪২০ কোটি (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : মাত্র ১২ দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিয়মিত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। সরকারের হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি, প্রণোদনা এবং ব্যাংকিং খাতের সেবার উন্নতি এই ধারাবাহিক বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

অর্থনীতিবিদদের মতে, আগস্ট মাসের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ আড়াই বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

এর আগে গত জুলাই মাসে দেশে এসেছিল ২৪৮ কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে এসেছে রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এই প্রবাহ প্রায় ২৭ শতাংশ বেশি। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার জোগান ও সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগস্টের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স ১৫ হাজার কোটি টাকা

সর্বশেষ আপডেট : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫