০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : পরিবেশ উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 86

পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই ।

রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাতো, তবে বিষয়টি আরও পরিষ্কার থাকত। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না।

আরও পড়ুন : ধানমণ্ডির ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালকের জামিন

নির্বাচন সম্পর্কে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটে পাথর লুটের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল অথবা প্রশাসন নীরব ছিল। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই : পরিবেশ উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৪:৪৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫