০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 122

রাজধানীর লালবাগে গণপিটুনিতে নিহত হয়েছেন মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করছিলেন তৌফিকুল। এসময় ক্ষুব্ধ জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতা আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন : বিয়ের দিনক্ষণ ঠিক করতে যেয়ে গণপিটুনিতে নিহত ২

রোববার সকালে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে লালবাগ থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে পিটুনি দেয়। তবে পুরো ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে গণপিটুনিতে ‘কিলার বাবু’ নিহত

সর্বশেষ আপডেট : ০১:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫