০১:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা, আটক ২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 144

ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এসময় ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবাগুলো শনাক্ত করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার জাকির হোসেন (২৬) ও বরিশালের বাসিন্দা তানভীর আহমদ (৩০)। তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী বলে জানা গেছে।

ওসি ইলিয়াস খান জানান, বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে ওঠার জন্য সকাল সোয়া ১০টার দিকে তাঁরা বিমানবন্দরে আসেন। মালামাল স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে ক্রিকেট ব্যাট ভেঙে দেখা হয়। এতে ভেতরে বিশেষ কৌশলে লুকানো ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, আটক দুজনকে কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচারের চেষ্টা, আটক ২

সর্বশেষ আপডেট : ০৬:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫