১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাম্পের দেওয়া সম্মাননা নেবেন না টম ক্রুজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 82

ছবি : সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মর্যাদাপূর্ণ শিল্প সম্মাননা ‘কেনেডি সেন্টার অনার্স’ সময়ের অভাব দেখিয়ে গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রতিবছর ডিসেম্বরের শুরুতে আয়োজন করা হয় কেনেডি সেন্টারের এই অনুষ্ঠান, যা পরে সিবিএস টিভিতে প্রচার করা হয়। এবার অনুষ্ঠানটি সঞ্চালনা করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টার ২০২৫ সম্মাননাপ্রাপ্তদের তালিকায় তাঁর নাম প্রস্তাব করলেও, সময়সূচির জটিলতার কারণে তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

কেনেডি সেন্টারের কয়েকজন বর্তমান ও সাবেক কর্মী জানিয়েছেন, কেবল সময়সূচি না মেলায় এ সম্মাননা গ্রহণে রাজি হননি টম। এ বিষয়ে টম ক্রুজ কিংবা তাঁর মুখপাত্র এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

গত বুধবার ৪৮তম কেনেডি সেন্টার সম্মাননা প্রাপকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

টম ক্রুজ ছাড়াও এবার কেনেডি সেন্টার সম্মাননার তালিকায় রয়েছেন গায়িকা গ্লোরিয়া গেনর, ব্যান্ড কিস, অপেরা শিল্পী মাইকেল ক্র্যাফোর্ড, কান্ট্রি মিউজিক তারকা জর্জ স্ট্রেইট, চলচ্চিত্র অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন ভয়েট।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ট্রাম্পের দেওয়া সম্মাননা নেবেন না টম ক্রুজ

সর্বশেষ আপডেট : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫