০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভয়ংকর দুর্যোগে পাকিস্তান, নিহত ৩২১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 67

বন্যায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবি : সংগৃহীত

হঠাৎ ভয়ংকর দুর্যোগের মুখোমুখি হয়েছে পাকিস্তান। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় গত ৪৮ ঘণ্টায় ৩২১ জনেরও বেশি মানুষ মারা গেছে।

দেশটির উত্তরাঞ্চলে ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে এমনটা হয়েছে বলে শনিবার দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে।

ইসলামাবাদ থেকে এএফপি এ সংবাদ জানায়।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২১১ জনই পার্বত্য খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাসিন্দা।

এছাড়া পাকিস্তান শাসিত কাশ্মীরে ৯ জন এবং গিলগিট-বালতিস্তান অঞ্চলের উত্তরে আরও পাঁচজন মারা গেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : পুতিনকে ট্রাম্পের স্ত্রীর ব্যক্তিগত চিঠি, যা লেখা আছে

আকস্মিক বন্যা ও ঘরবাড়ি ধসে বেশিরভাগ মানুষ মারা গেছেন এবং আরও ২১ জন আহত হয়েছেন।

আবহাওয়া বিভাগ আগামী কয়েক ঘণ্টার জন্য পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবং জনগণকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ নিতে আহ্বান জানিয়েছে।

প্রাদেশিক সরকার বুনের, বাজাউর, সোয়াত, শাংলা, মানসেহরা এবং বাটগ্রামের পাহাড়ি জেলাগুলোকে দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছে।

এদিকে প্রাদেশিক উদ্ধার সংস্থা এএফপিকে জানিয়েছে যে প্রায় ২ হাজার উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার এবং নয়টি ক্ষতিগ্রস্ত জেলায় ত্রাণ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন : পাকিস্তানে ভয়াবহ বৃষ্টিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল

খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থার মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি এএফপিকে বলেন, ‘বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত, ভূমিধস এবং রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় ত্রাণ বিতরণে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স পরিবহণে।

তিনি আরও বলেন, অধিকাংশ এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকর্মীরা পায়ে হেঁটেই দুর্গম অঞ্চলে অভিযান চালাচ্ছেন।

‘তারা বেঁচে থাকা মানুষদের সরিয়ে নিতে চেষ্টা করছেন। তবে স্বজনদের মৃত্যু বা ধ্বংসস্তূপে আটকে পড়ার কারণে খুব কম সংখ্যক মানুষ স্থানান্তরে রাজি হচ্ছেন,’ যোগ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভয়ংকর দুর্যোগে পাকিস্তান, নিহত ৩২১

সর্বশেষ আপডেট : ০৩:০১:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫