ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আবারও আলোচনায়। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেন তিনি—চোখে চশমা, হাতে কলম, অফিসকক্ষে বসা এমন এক ভিন্ন পোজে। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়, তবে প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি এসেছে।
অনেকেই তাকে মার্কিন পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে নানা বিদ্রুপমূলক মন্তব্য করেছেন। আর এ নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,“আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। তাই এমন নোংরা চিন্তা তাদের মাথায় আসে। চশমা পরে ছবি তুললেই যদি মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে হয়, তবে সেটা সত্যিই হতাশাজনক।”
আরও পড়ুন : বাসে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী
মাহির ভাষ্য, একজন শিল্পী ভিন্ন ভিন্ন ধাঁচের ছবি পোস্ট করতেই পারেন। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে, তবে অশালীনতা বা বিদ্রুপকে তিনি কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেন না।
তিনি আরো বলেন,“এর আগেও আমার বর্ণ, পোশাক নিয়ে সমালোচনা করা হয়েছে। এবার একটা রিডিং গ্লাস! এ ধরনের মন্তব্য সুস্থ মানসিকতার মানুষ করতে পারে না। আমি কাউকে মিয়া খলিফার মতো হতে চাইনি, কিংবা সেটা বোঝাতেও চাইনি। তার জীবন, তার পেশা আলাদা। তাকে নিয়ে আমাদের মাথাব্যথার কিছু নেই। কিন্তু নেতিবাচকভাবে তুলনা করার মানে দাঁড়ায়, মানুষের দৃষ্টিভঙ্গিই অসুস্থ।”
উল্লেখ্য, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো মূলত ‘সুইট কলিগ’ নামের একটি নাটকের অংশ, যা নির্মাণ করেছেন পরিচালক সকাল আহমেদ। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে বলেও জানান এ অভিনেত্রী।
ঢাকা ডেস্ক 









