১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বসুন্ধরা আবাসিক ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 107

প্রতীকি ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বসুন্ধরার ই-ব্লকের ১৪ নম্বর সড়কের ৪ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।

এ ছাড়া ওই ট্যাংক থেকে গুরুতর অসুস্থ অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পাওয়ার পর ভবনটির পানির ট্যাংক থেকে তিনজনের লাশ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

আরও পড়ুন : পুতিনের মাথার ওপর বি–২ বোমারু বিমান উড়িয়ে  কি জানান দিলেন ট্রাম্প ?

শ্রমিকেরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ ও খুঁটি খোলার জন্য পানির ট্যাংকে নামেন। এরপর আর বের হননি। ভবনটির একতলার কাজ শেষ। দোতলার কাজ শুরু হওয়ার কথা ছিল।

তিনি জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বসুন্ধরা আবাসিক ভবনের পানির ট্যাংক থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৭:২৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫