এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ টাকায়। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে আড়াই কেজি ওজনের এই ইলিশ মাছটি ধরা পড়েছে। মাছটি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে সিদ্দিক প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে এক প্রবাসীর কাছে বিক্রি করেন।
আরও পড়ুন : ৩৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিবুল আলম, সম্পাদক তারিক লতিফ
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, সকালে বড় ইলিশ ধরার খবর পেয়ে জেলে সিদ্দিক প্রামাণিকের সঙ্গে তিনি যোগাযোগ করেন। মাছটির ওজন আড়াই কেজি। নিলামে তিনি ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় ইলিশটি কিনে নেন।
পরে ময়মনসিংহের বাসিন্দা ও অস্ট্রেলিয়া প্রবাসীর সঙ্গে যোগাযোগ করেন। তার কাছে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।
’
রিপোর্টার 









