১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 77

আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে, ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে, একদল বিপথগামী সেনাসদস্য ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডে তাকে সপরিবারে হত্যা করে।

সেই রাতে শহীদ হন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বড় ছেলে শেখ কামাল, দ্বিতীয় ছেলে শেখ জামাল, কনিষ্ঠ সন্তান শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসের, কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।

এ ছাড়া আলাদা হামলায় নিহত হন বঙ্গবন্ধুর ভাগনে ও যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার পরিবার ও আত্মীয়স্বজন। কেবল বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ঠিক নয়: উপদেষ্টা

দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া শুরু করে। ১৯৯৮ সালে আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়, যার মধ্যে ৬ জনের ফাঁসি কার্যকর হয়, একজন বিদেশে মৃত্যুবরণ করেন এবং ৫ জন এখনো পলাতক।

গত বছরের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই দিনটি আর সরকারি ছুটি হিসেবে পালিত হয় না। এমনকি ২০২৪ সালের আগস্টে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর, এ বছরের শুরুতে ভবনটি ভেঙে ফেলা হয়।

তবুও জাতি আজও গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে সেই মহান নেতাকে, যিনি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবরণ ও ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতার পথপ্রদর্শক হয়েছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানের তাঁর ঐতিহাসিক ভাষণ আজও কোটি মানুষের হৃদয়ে স্বাধীনতার শপথ হিসেবে অনুরণিত হয়—

“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

সূত্র : দৈনিক প্রথম আলো

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী আজ

সর্বশেষ আপডেট : ০৩:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫