১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করা দুর্ধর্ষ ডাকাত আল-আমিন গ্রেফতার

গ্রেফতার আল-আমিন

গ্রেফতারে অভিযানে গেলেই-আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যেতেন দুর্ধর্ষ ডাকাত আল-আমিন। দিনের-পর দিন তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী।

অবশেষে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার হয়েছে আল-আমিন। একই সঙ্গে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী পিস্তল ও গুলি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্রধারী ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, মো. আল আমিন (৩৮), রাজিব হোসেন (৩৮) ও মো. জুয়েল মিয়া (৪৫)। এদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে আল-আমিনকে গ্রেফতারে একাধিক বার অভিযান পরিচালনা করা হলেও সে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা আন্ত:জেলা সন্ত্রাসী কার্যকলাপ ও ডাকাতির সাথে জড়িত।

তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি করে আসছিল।

এছাড়া তারা বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি করা দুর্ধর্ষ ডাকাত আল-আমিন গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০১:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫