০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সবজির দাম লাগামহীন, বাজারে ৮০ টাকার নিচে নেই কিছুই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 66

রাজধানীর বাজারে সবজির দাম যেন হুহু করে বাড়ছে। কয়েক দিন ধরেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা ক্রেতাদের নাজেহাল করে তুলেছে। টানা বৃষ্টি, মৌসুমের শেষ এবং সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বৃদ্ধির কারণে দাম আরও চড়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে ছাড়া প্রায় সব সবজিই ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পেঁপে মিলছে ৩৫ টাকায়, তবে কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা, করোলা ১০০ টাকা এবং টমেটো ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, কঁচু ৬০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : শুক্রবারের বাজারে লাগামহীন চাল পেয়াজসহ সবজির দাম

সেগুনবাগিচা বাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী খুরশিদ আলমের অভিযোগ, ‘দিন দিন সবজির দাম আকাশছোঁয়া হচ্ছে, অথচ নিয়ন্ত্রণে আনার কোনো উদ্যোগ নেই। এত দাম হলে সাধারণ ক্রেতা খাবে কী?’

মালিবাগ বাজারে ক্রেতা নাজমুল ইসলামের অভিজ্ঞতাও একই— ‘৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই, কিছু তো আরও বেশি দামে। বিক্রেতারা বৃষ্টি আর মৌসুমের শেষের কথা বলছেন, কিন্তু দাম এক মাসেরও বেশি সময় ধরে এমনই বেশি।’

মগবাজারের বিক্রেতা মুকিদুর রহমান জানান, পাইকারি বাজারেই সবজির দাম বেশি। সরবরাহ কম, কারণ থেমে থেমে বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে এবং বেশিরভাগ সবজির মৌসুম শেষের পথে। নতুন ফসল বাজারে না আসা পর্যন্ত এই দাম চলতেই পারে বলে আশঙ্কা তার।

দাম বাড়ার এই প্রবণতা ক্রেতাদের জন্য শুধু উদ্বেগই নয়, অনেকের জন্য এখন প্রতিদিনের খাবারের বাজেট মেলানোও কষ্টসাধ্য হয়ে উঠছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সবজির দাম লাগামহীন, বাজারে ৮০ টাকার নিচে নেই কিছুই

সর্বশেষ আপডেট : ১১:০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫