০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাঙালি ভোজের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 84

রান্না করা কাঙালি ভোজের খিচুড়ি। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জে শেখ মজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে ২ তরুণকে নির্যাতন, ভিডিও ভাইরাল

এ বিষয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মফিজুল ইসলাম বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৫। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা…ইতিহাস!!!’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ বলেন, উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। খিচুড়ি আমাদের হেফাজতে আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাঙালি ভোজের খিচুড়ি নিয়ে গেল পুলিশ

সর্বশেষ আপডেট : ০৮:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫