০১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদারীপুরে তিন নারীকে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 98

মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য সবুজ মৃধা (৩২) কে ধর্ষণ, বিস্ফোরক এবং মানবপাচারসহ একাধিক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, সবুজ মৃধার বিরুদ্ধে তিনটি নারী ধর্ষণ মামলা, তিনটি বিস্ফোরক মামলা, দুইটি মানবপাচার মামলা এবং অন্যান্য দুইটি মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন : কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মিরপুর এলাকায় র‌্যাবের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে সবুজ মৃধাকে আটক করা হয়। পরে তাকে কালকিনি থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সবুজ মৃধা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির সঞ্চার হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদারীপুরে তিন নারীকে ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ আপডেট : ০৮:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫