১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 88

প্রতীকী ছবি

কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী নারী। ঘটনাটি ঘটেছে রংপুরে।

রোববার (১০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করছে করেছে র‍্যাব-১৩।

জানা যায়, ‘শারীরিক সম্পর্ক স্থাপন করলে সুস্থ হবে, তা না হলে অসুস্থ থেকেই যাবে’—এমন ভয়ভীতি দেখিয়ে ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন কবিরাজ মিন্টু মিয়া। পরে ওই নারী মামলা করলে আত্মগোপনে যান কবিরাজ। অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।

গত ১ জুলাই দুপুরে ভিকটিমের বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৮ আগস্ট রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন : পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান

র‌্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মামলার পর থেকে পলাতক ছিলেন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে র‍্যাব-১৩ সদর কোম্পানির একটি দল হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মিন্টুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানায় বিপ্লব কুমার গোস্বামী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার নারী

সর্বশেষ আপডেট : ০১:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫