০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কোকাকোলার জরুরি সতর্কতা: জনপ্রিয় পানীয় পান না করার আহ্বান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 112

জনপ্রিয় পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা নিজেদের একটি পণ্যের নির্দিষ্ট ব্যাচ নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় উৎপাদিত আপেল জুস ব্র্যান্ড ‘অ্যাপলটাইজার’–এর কিছু ব্যাচে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্লোরেট পাওয়া গেছে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, যেসব অ্যাপলটাইজারের ক্যানের নিচে ৩২৮ জিই থেকে ৩৩৮ জিই কোড রয়েছে এবং যার মেয়াদ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত, সেগুলো অনিরাপদ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ব্যাচগুলো ইতোমধ্যেই যুক্তরাজ্যের বিভিন্ন সুপারমার্কেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশে অবশ্য অ্যাপলটাইজার আমদানি করা হয় না বলে কোকাকোলা জানিয়েছে।

আরও পড়ুন : এবার পরমাণু হামলার মহড়া দিচ্ছে বেলারুশ-রাশিয়া

ব্রিটিশ খুচরা বিক্রেতা সেইন্সবারি জানিয়েছে, তাদের কাছে থাকা বিপুল পরিমাণ অ্যাপলটাইজারের নির্দিষ্ট ব্যাচ বিক্রি বন্ধ করা হয়েছে। ক্রেতাদের পণ্যটি পান না করার পাশাপাশি নিকটস্থ শাখায় ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা জানান, পানি শোধনের সময় ব্যবহৃত জীবাণুনাশক থেকে সামান্য পরিমাণ ক্লোরেট স্বাভাবিকভাবে পানীয়তে থাকতে পারে। তবে এর মাত্রা বেশি হলে আয়োডিন শোষণে ব্যাঘাত ঘটাতে পারে, যা বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

এর আগে চলতি বছরের জানুয়ারিতেও স্বাস্থ্যঝুঁকির কারণে কোকাকোলা যুক্তরাজ্যের বাজার থেকে কিছু পণ্য সরিয়ে নিয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোকাকোলার জরুরি সতর্কতা: জনপ্রিয় পানীয় পান না করার আহ্বান

সর্বশেষ আপডেট : ০১:১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫