১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লুট হওয়া সাদা পাথর ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 113

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের তালিকা দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আরও পড়ুন : সিলেটে সাদা পাথর লুট, অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক

এদিকে, একই ঘটনার দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা আরেকটি রিটের শুনানির জন্য আগামী রোববার (১৭ আগস্ট) দিন ধার্য করেছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ। এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর একেএম নূরুন নবী।

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা অবৈধ ঘোষণা করা উচিত। পাশাপাশি লুট রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন এবং দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে।

ভোলাগঞ্জ সিলেটের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার। এখানে অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটের ঘটনা স্থানীয় পরিবেশ ও পর্যটন শিল্পের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। আদালতের এই নির্দেশনায় স্থানীয়রা আশা করছেন, এলাকা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লুট হওয়া সাদা পাথর ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ আপডেট : ০২:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫