১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘুষ খেলে কর্মকর্তাদের ফাঁসিতে ঝোলানোর হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 68

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের কোনো স্টাফ যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হয়, কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করে তাহলে আমাদের জানাবেন আপনারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন।

তিনি বলেন, হজ এজেন্সির এক মালিক ৩ হাজার বিড়ি নিয়ে গেছেন সৌদি আরবে। আসার সময় প্রায় আড়াই কেজি সোনা নিয়ে ধরা খেয়েছেন। অনেক এজেন্সি এবং সংশ্লিষ্ট লোকজন ভাবমূর্তি নষ্ট করছেন। নিষ্ক্রিয় এজেন্সিগুলোকে সরকার বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে বলেও জানান তিনি।

এ বছরের ন্যায় ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘুষ খেলে কর্মকর্তাদের ফাঁসিতে ঝোলানোর হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার

সর্বশেষ আপডেট : ১২:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫