০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 86

বাংলাদেশ সেনাবাহিনীর লোগো। পুরোনো ছবি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভান্তিকর তথ্য প্রচারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ৪৭ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে এ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সকল প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।’

‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।’

আরও পড়ুন : ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পুরো বাংলাদেশকে এক সুতোয় বেঁধেছিল : আখতার হোসেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।’

এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সেনাপ্রধানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ আপডেট : ১০:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫