১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ১০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 65

ছবি : সংগৃহীত

রাজস্থানের দৌসা জেলায় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিয়েছে দ্রুতগামী একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান। এতে পিকআপ ভ্যানটির ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু এবং তিনজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে মনোহরপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সালাসর বালাজির খাতু শ্যাম মন্দির থেকে প্রার্থনা শেষ করে ফিরছিলেন।

দৌসার পুলিশ সুপার সাগর রানা জানান, গুরুতর আহত ৯ জন ভক্তকে জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তর প্রদেশের ওই বাসিন্দারা দুটি পিকআপ ভ্যানে করে সালাসর বালাজি থেকে ফিরছিলেন। পথিমধ্যে একটি ভ্যান এগিয়ে যাওয়ার সময় অন্যটি কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারকে ধাক্কা দেয়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিতে কয়েক ডজন লোক ছিলেন।

এদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, শিশুসহ নিহত ১০

সর্বশেষ আপডেট : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫