০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 78

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন,ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ মন্তব্য করেন তিনি।

আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠেয় শীর্ষ বৈঠককে সামনে রেখে অরবান এ মন্তব্য করলেন।

২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা অরবান রাশিয়ার সঙ্গে তাঁর সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা ও ইউক্রেনের জন্য সামরিক সহায়তার বিরোধিতা করে কিছু ইউরোপীয় নেতার সমালোচনার মুখে পড়েছেন। এদিকে তাঁর মন্ত্রিসভা মুদ্রাস্ফীতির ধাক্কা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্যও লড়ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অরবান। গত সোমবার ইউরোপীয় ইউনিয়নের একমাত্র নেতা হিসেবে তিনি এক যৌথ বিবৃতিতে সই করেননি; যেখানে বলা হয়েছে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের তার স্বাধীনতা থাকা উচিত।

‘আমরা এখন এমনভাবে কথা বলছি, যেন যুদ্ধ এখনো চলমান; কিন্তু তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছেন। রাশিয়া এ যুদ্ধে জয়ী হয়েছে,’ প্যাট্রিয়ট ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন অরবান।

আমরা এখন এমনভাবে কথা বলছি, যেন যুদ্ধ এখনো চলমান; কিন্তু তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছেন। রাশিয়া এ যুদ্ধে জয়ী হয়েছে।

অরবান আরও বলেন, ‘এখন শুধু প্রশ্ন, কখন ও কোন পরিস্থিতিতে ইউক্রেনের পক্ষে থাকা পশ্চিমারা স্বীকার করবে যে এটি ঘটে গেছে এবং এর ফলাফল কী হবে।’

হাঙ্গেরি তার জ্বালানির বেশির ভাগ রাশিয়া থেকে আমদানি করে। দেশটি ইউক্রেনে অস্ত্র পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানেরও তীব্র বিরোধিতা করেছেন অরবান। তাঁর যুক্তি, এতে হাঙ্গেরির কৃষক ও বৃহত্তর অর্থনীতি বিপর্যস্ত হবে।

আরও পড়ুন : নির্বাচনে অংশ নিতে পারবে না ঋণখেলাপিরা: অর্থ উপদেষ্টা

অরবান বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পুতিনের সঙ্গে আলোচনা করার সুযোগ হাতছাড়া করেছে ইউরোপ। এখন ইউরোপের ভবিষ্যৎ তার অংশগ্রহণ ছাড়াই নির্ধারিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

‘আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন, তবে আপনি মেনুতে থাকবেন,’ বলেন ভিক্টর অরবান। ইউক্রেন নিয়ে ইইউর যৌথ বিবৃতির আংশিক বিরোধিতা করার কারণ হিসেবে তিনি জানান, এতে ইউরোপকে ‘হাস্যকর ও করুণ’ দেখাচ্ছে।

‘আপনি মেনুতে থাকবেন’ বলতে অরবান বুঝিয়েছেন, আপনি আলোচনার অংশ না হয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে যাবেন; যেটা মোটেই ভালো নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতেছে: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট : ০৩:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫