১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরকীয়ার জেরে সাবেক স্ত্রী-স্বামীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 85

কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামে পরকীয়ার জেরে এক যুবক তার সাবেক স্ত্রী ও তার বর্তমান স্বামীকে কুপিয়ে গুরুতর আহত করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী যুবকের নাম মো. মাহবুব হোসেন। আহতরা হলেন—মোছা. সুমী খাতুন (৩৫) এবং তার বর্তমান স্বামী মো. এনায়েত হোসেন দুলু (৫০)। এনায়েত স্থানীয়ভাবে ডিশ ব্যবসার সঙ্গে জড়িত।

আরও পড়ুন : পরকীয়া করে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর মাহবুব ও সুমী দীর্ঘদিন দুলুর বাড়িতে ভাড়া থাকতেন। এ সময় দুলুর সঙ্গে সুমীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। দুলুর স্ত্রী মারা যাওয়ার পর সুমী স্বামী মাহবুবকে তালাক দিয়ে দুলুকে বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে মাহবুব ধারালো অস্ত্র নিয়ে তাদের দুজনের ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘটনার পর অভিযুক্ত থানায় এসে আত্মসমর্পণ করেছেন। আহতদের চিকিৎসা চলছে এবং তারা সুস্থ হলে এজাহার দায়ের করবেন বলে ধারণা করা হচ্ছে। এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরকীয়ার জেরে সাবেক স্ত্রী-স্বামীকে কুপিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের

সর্বশেষ আপডেট : ০৮:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫