নিজের বোনের জেঠাশ্বশুরের সঙ্গে পরকীয়া করে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীল বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী।
অভিযুক্তরা হলেন- মোছা. রহিমা আফরোজ রুহী (২৫), মোছা. আলেয়া (৫৪), মোছা. তারা মিয়া (৬৫) এবং মো. আলামিন (৩০)।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রতারক চক্রের সদস্য। প্রতারক চক্রের সহায়তায় তার স্বামী মোস্তাফিজার রহমানের সাথে খারাপ সম্পর্ক করে তার নিকট হতে বিভিন্ন সময়, বিভিন্ন তারিখে ব্যাংক হিসাব ও বিকাশের মাধ্যমে মোট ২১,০০,০০০ (একুশ লক্ষ) টাকা হাতিয়ে নেন।
অভিযোগকারীর মেয়ের সাথে যোগাযোগ করে জানা যায়, এই বিষয়ে অবগত হয়ে পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত পক্ষ কোনো আগ্রহ দেখায়নি। ব্যাংক ও বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর প্রমাণাদিও রয়েছে বলে দাবি করেন।
আরও পড়ুন : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গলা কেটে দুই নারীকে হত্যা, যুবক গ্রেপ্তার
পরে এই টাকা চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
হুমকি দিয়ে বলা হয়, ‘আজ বেঁচে গেলেও পরে সুযোগ মতো খুন করে লাশ গুম করব, বাড়িতে আগুন দেব, মিথ্যা মামলায় জেল খাটাবো, বাইরে বের হতে দিবো না।’
এই হুমকির ফলে শাহানারা পারভীন এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগকারীর নাম মোছা. শাহানারা পারভীন। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার রহমান নগর এলাকার বাসিন্দা এবং মো. মোস্তাফিজার রহমানের সহধর্মিণী।
ঢাকা ডেস্ক 









