০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 69

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতাল ছেড়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার কিছু পর তিনি হাসপাতাল থেকে বের হন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হলেও চিকিৎসকদের পরামর্শে আগামী দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানান, ডা. শফিকুর রহমান ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং তিন সপ্তাহ পর জনসম্মুখে আসতে পারবেন। তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

আরও পড়ুন : হার্টের অপারেশন দেশেই করাবেন জামায়াত আমির

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী জানান, গত ২ আগস্ট তার ওপেন হার্ট সার্জারি হয়, যেখানে হার্টের পাঁচটি ব্লক অপসারণ করা হয়। প্রথম তিন দিন তিনি কার্ডিয়াক আইসিইউতে ছিলেন, এরপর কেবিনে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারীরিক উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা আশা করছেন, এক মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে ডিহাইড্রেশনের শিকার মনে করা হলেও পরবর্তী সময়ে একাধিক কর্মসূচি সম্পন্ন করার পর আবার অসুস্থ হয়ে পড়েন। গত ৩০ আগস্ট পরীক্ষায় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে, যা পরবর্তীতে সার্জারির মাধ্যমে অপসারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

সর্বশেষ আপডেট : ১২:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫