১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 88

ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

মামলায় বিএনপির মানহানির অভিযোগ তুলে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করেন।

তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। অথচ সারজিস আলম ঘটনার সঠিক তথ্য না জেনেই ফেসবুকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন।

এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ইতোমধ্যেই জিএমপি কমিশনার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপের শঙ্কা

তিনি আরও বলেন, দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি দায়ের করেছি। আশা করি, ন্যায়বিচার পাব।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২- এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

সর্বশেষ আপডেট : ০১:১৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫