১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচ কর্মকর্তার নতুন দায়িত্ব বণ্টন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 90

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন করা হয়েছে। এর মধ্যে দুইজন উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আছেন।

মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত পৃথক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন : পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসিদের মধ্যে আ ফ ম আনোয়ার হোসেন খানকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এবং মোহাম্মদ মোর্শেদ আলমকে সিটি-ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে পদায়ন করা হয়েছে।

তিনজন সহকারী পুলিশ কমিশনারের মধ্যে শিরিন আক্তার দায়িত্ব পেয়েছেন পিআর অ্যান্ড এইচআরডি বিভাগে, জান্নাতুল ফেরদৌসকে পদায়ন করা হয়েছে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে, আর মনোয়ারা আকতার রিফাত যোগ দেবেন উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে।

ডিএমপি জানিয়েছে, এই পদায়নের মাধ্যমে বিভাগগুলোর কার্যক্রম আরও গতিশীল ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঁচ কর্মকর্তার নতুন দায়িত্ব বণ্টন

সর্বশেষ আপডেট : ০৫:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫