পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) দেশটির এক সরকারি কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক জঙ্গি একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়।
আরও পড়ুন : শিগগিরই যুদ্ধের হঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে তিনি বলেন, ‘সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সন্ত্রাসীরা ৯ জন সেনাকে হত্যা করে।’
ঢাকা ডেস্ক 









