০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিগগিরই যুদ্ধের হঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 92

ছবি : সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আমেরিকার মাটিতে বসে হুমকি দেন যে, পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ।

তার এমন হুমকির পরেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক একটি সতর্কবার্তা সামনে এসেছে। ওই বার্তায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন।

দ্বিবেদী সতর্ক করে বলেন, দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়েও শিগগিরই শুরু হতে পারে। সেই যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে বলা হয়, গত ৪ আগস্ট আইআইটি মাদ্রাজে এক বক্তব্যে সেনাপ্রধান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘যুদ্ধ শিগগিরই হতে পারে। সে অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে।

এবার এই লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে।’ সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) দপ্তর এ বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

ভিডিও তাকে বলতে শোনা যায়, ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য, বিজ্ঞানী, শিল্পখাত, শিক্ষাঙ্গন ও নাগরিক—সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো দেশের নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেন, আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয়, বরং অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে।

জেনারেল দ্বিবেদী ‘অপারেশন সিঁদুর’-এর উদাহরণ টেনে বলেন, এটি ছিল অনেকটা দাবা খেলার মতো, যেখানে শত্রুপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল। ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল, তবে সংঘাত আরও অনেক দিন চলতে পারত।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিগগিরই যুদ্ধের হঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

সর্বশেষ আপডেট : ০৪:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫