০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 84

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দেশটির রাজধানী কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম।

এর আগে ড. ইউনূস পুত্রজায়ায় পৌঁছালে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উভয় দেশের জাতীয় সংগীত বাজানো হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। এরপর স্থানীয় সময় সকাল ১০টার দিকে সেখানে আনোয়ার ইব্রাহিম ও ড. ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সর্বশেষ আপডেট : ০৯:৪৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫