০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা আর নেই

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 156

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও একসময়ের পর্দার প্রিয় মুখ নাজিমা পরলোকগমন করেছেন। সোমবার (১১ আগস্ট) মুম্বইয়ের দাদার এলাকায় নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে দুই পুত্রের সঙ্গে বসবাস করছিলেন এই বর্ষীয়ান শিল্পী।

শিশুশিল্পী হিসেবে অভিনয়যাত্রা শুরু করা নাজিমার প্রথম ছবি ছিল কিংবদন্তি পরিচালক বিমল রায়ের ‘দো বিঘা জমিন’। তখন তিনি পরিচিত ছিলেন ‘বেবি চাঁদ’ নামে। পরবর্তীতে ‘দেবদাস’ সিনেমায় পারোর শৈশবের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এই চরিত্রই তাকে বলিউডে ‘দেবদাস’ খ্যাতি এনে দেয়।

আরও পড়ুন : বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে ঐশ্বরিয়া-অভিষেক

পর্দায় নায়িকা বা গ্ল্যামার গার্লের পাশাপাশি বড় বোন, প্রিয় বান্ধবী কিংবা সহমর্মী চরিত্রে অভিনয়ে ছিলেন অনন্য। ‘বিরাজ বহু’ ছবিতে অভি ভট্টাচার্যের বোন, রাজ কাপুর প্রযোজিত ‘অব দিল্লি দূর নেহি’-তে গুরুত্বপূর্ণ চরিত্র, ‘অউরত’ ও ‘ডোলি’তে রাজেশ খান্নার বিপরীতে, আর ‘নিশান’-এ সঞ্জীব কাপুরের সঙ্গে তার অনবদ্য অভিনয় দর্শক মনে গেঁথে আছে।

এছাড়া ‘অভিনেত্রী’, ‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’সহ বহু জনপ্রিয় ছবিতে তার উপস্থিতি ছিল বলিষ্ঠ ও স্মরণীয়। বিশেষ করে ‘অ্যায়ে দিন বাহার কে’-তে আশা পরেখের বোন এবং ‘অভিনেত্রী’-তে হেমা মালিনীর ঘনিষ্ঠ বান্ধবীর চরিত্রে তার অভিনয় ছিল প্রশংসিত।

নাজিমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার চাচাতো বোন জারিন বাবু। তার প্রয়াণে বলিউডে নস্টালজিয়ার আবহ নেমে এসেছে, আর ভক্ত-সহশিল্পীদের মনে জাগিয়েছে গভীর শূন্যতা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা আর নেই

সর্বশেষ আপডেট : ০৭:১১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫