০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানাল ইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • 121

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৪৫ হাজার ৯৮টি। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ প্রস্তুতিমূলক তথ্যে দেখা যাচ্ছে, এসব ভোটকেন্দ্রে মোট ভোটকক্ষ থাকবে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫৬৪টি। আর ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তা।

সম্প্রতি ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ শেষে ভোটার সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জনে। জন্ম তারিখ ২০০৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের, তারাও এবারের ভোটে অংশ নেবেন।

আরও পড়ুন : জাতীয় সংসদ নির্বাচনের সময় জানালেন সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৪৮টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, এবার প্রায় ২ হাজার ৯৫০টি নতুন কেন্দ্র ও ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ যুক্ত হচ্ছে।

ইসি জানায়, প্রতিটি নির্বাচনে প্রয়োজনের তুলনায় প্রায় ১০% বেশি কর্মকর্তা প্যানেলভুক্ত করা হয়, যাতে কোনো ঘাটতি না থাকে। এবারও প্রয়োজনীয় জনবল ছাড়াও অতিরিক্ত ৫% কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন ঘনিয়ে আসায় দেশজুড়ে ভোটকেন্দ্রের প্রস্তুতি, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং লজিস্টিক ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে বলে কমিশন জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানাল ইসি

সর্বশেষ আপডেট : ০৪:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫