১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাটক্ষেতে মিলল মানুষের কঙ্কাল, পাশে নারীর পোশাক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 103

বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক পাটক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালের পাশেই পাওয়া গেছে বোরখা, পেটিকোট, ওড়না ও একটি স্যান্ডেল—যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন নারীর দেহাবশেষ।

রোববার (১০ আগস্ট) বিকেলে দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পাশের একটি জমি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক জহুরুল হক জমিতে পাট কাটতে গিয়ে মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা ও অন্যান্য হাড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে বিষয়টি গ্রামবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

আরও পড়ুন : বিয়ের দিনক্ষণ ঠিক করতে যেয়ে গণপিটুনিতে নিহত ২

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, কঙ্কালের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে। এখনও কোনো মামলা হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি বহুদিন আগে নিখোঁজ হওয়া কেউ হতে পারেন। তবে পুলিশ বলছে, পরীক্ষার ফল না আসা পর্যন্ত কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাটক্ষেতে মিলল মানুষের কঙ্কাল, পাশে নারীর পোশাক

সর্বশেষ আপডেট : ১০:৩০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫