‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এ সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।
সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয় রাজনৈতিক দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় বিক্ষোভ ও মিছিল করা হবে। এ কর্মসূচিতে বক্তব্য দেবেন কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।
আরও পড়ুন : ভারতে ২০০ লোকের যৌন নির্যাতনের শিকার ১২ বছর বয়সী বাংলাদেশি শিশু!
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কর্মসূচি সফল করার জন্য ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা ডেস্ক 









