০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 143

যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট কমানো ও নিরাপত্তা জোরদারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের জন্য নতুন নিয়ম কার্যকর করেছে কর্তৃপক্ষ। রোববার (১০ আগস্ট) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ নির্দেশনা জারি করে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ।

নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীকে বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি পর্যন্ত সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশ করতে পারবেন। তবে এটি টার্মিনালের ভেতরের জন্য প্রযোজ্য নয়।

আরও পড়ুন : টয়লেটের ফ্লাশ নষ্ট থাকায় ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত স্বজনদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আগমন ও বহির্গমন গেটে যাত্রীবাহী গাড়ি সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান করতে পারবে না।

এ ছাড়া যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানানো হয়েছে নির্দেশনায়। বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাইও বিমানবন্দর কর্তৃপক্ষ একই ধরনের নির্দেশনা জারি করেছিল, যেখানে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন সঙ্গী প্রবেশের নিয়ম চালু করা হয়

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য নতুন নির্দেশনা

সর্বশেষ আপডেট : ১০:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫