১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে মেডিক্যালে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস থেকে ২ মরদেহ উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 84

ছবি : সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের বেজমেন্টে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে মেডিক্যাল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়ির ভেতরে দুজনের মরদেহ দেখতে পান। পরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিষয়টি রমনা থানা পুলিশকে জানায়।

মেডিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সাদা রঙয়ের মাইক্রোবাসটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। আজ বেলা পৌনে ১২টার দিকে মেডিক্যাল কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করার জন্য আসলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে রমনা থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন : জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের বেজমেন্ট থেকে মরদেহ দুটি উদ্ধার করে। দুই মরদেহে পচন শুরু হয়েছে।

মাসুদ আলম আরও বলেন, আমরা তাদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছি এবং এ ঘটনার তদন্ত চলমান।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে মেডিক্যালে পার্কিংয়ে থাকা মাইক্রোবাস থেকে ২ মরদেহ উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৩:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫