১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 63

ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি এক্সচেঞ্জ অব নোট সই হবে। এতে অভিবাসন, বিনিয়োগ, গভীর সমুদ্রে মাছ ধরা ও পারস্পরিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি আশা করা হচ্ছে।

আরও পড়ুন : মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয়

রওনার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, ‘মালয়েশিয়া বাংলাদেশের জন্য প্রবাসী শ্রমিক নিয়োগে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।’

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বিশ্লেষকদের মতে, এই সফর অভিবাসন ও বিনিয়োগ খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সর্বশেষ আপডেট : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫