০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জয়া আহসানের গোপন প্রেমের রহস্য অবশেষে উন্মোচিত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • 95

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিলেন রহস্যময়। কাজ, সমাজ ও সংস্কৃতি বিষয়ে অকপট হলেও ভালোবাসার গল্প সবসময়ই আড়ালে রেখেছিলেন তিনি। অবশেষে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বহু বছরের প্রেমের কথা স্বীকার করলেন এই তারকা।

পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া তার নতুন দুই ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’-এর প্রচারণায় ব্যস্ত জয়া কলকাতায় অবস্থান করছেন। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’

আরও পড়ুন : মা হতে চান জয়া আহসান

সম্পর্কের মূল চাবিকাঠি নিয়ে জয়ার ভাষ্য, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়া জরুরি। দীর্ঘ শুটিং বা ভ্রমণের কারণে আমি বাড়ি থেকে দূরে থাকি, কিন্তু তিনি কখনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন জোগান। এই মানসিকতা সত্যিই বিরল।’

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানান জয়া। তিনি বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা নেই। আগের অভিজ্ঞতার কারণে হয়তো কিছুটা ভয়ও আছে।’

জয়া আরও জানান, দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান—এই মিলই তাদের সম্পর্ককে করেছে গভীর ও স্থিতিশীল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জয়া আহসানের গোপন প্রেমের রহস্য অবশেষে উন্মোচিত

সর্বশেষ আপডেট : ০১:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫