০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 139

পাসপোর্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত। এতে ভিসা প্রক্রিয়াকরণ ফি খরচ প্রায় দ্বিগুণ করা হয়েছে । 

রোববার (১০ আগস্ট) থেকেই নতুন এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভারতীয় ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসাসেবার জন্য সীমিতসংখ্যক ভিসা দেওয়া হচ্ছে।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভ্যাক) জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি এক হাজার ৫০০ টাকা (সব অন্তর্ভুক্ত) করা হয়েছে, যা আগে ছিল ৮২৪ টাকা।

আরও পড়ুন : নির্বাচন নিয়ে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

আইভ্যাক জানায়, বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি ১০ আগস্ট থেকে সংশোধন করে এক হাজার ৫০০ টাকা (সবসহ) করা হবে।

এই প্রক্রিয়াকরণ ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভ্যাক কর্তৃক আরোপিত একটি সার্ভিস চার্জ।

আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতি অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয়।

বিদ্যমান নীতি অনুসারে, ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং সব বাংলাদেশি নাগরিকের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

সর্বশেষ আপডেট : ০৪:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫