চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ রোববার (১০ আগস্ট) প্রকাশ হচ্ছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, নিয়ম অনুযায়ী ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল জানাতে হয়। সে অনুযায়ী, আজ ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ৯ আগস্টের মধ্যেই ফল প্রকাশের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছিল, তাই আজই ফলাফল প্রকাশ করা হবে।
যেভাবে ফলাফল জানবেন
সাধারণ শিক্ষা বোর্ড (এসএসসি)
মোবাইলের মেসেজ অপশনে লিখুন:
- SSC [স্পেস] বোর্ডের প্রথম তিন অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] পরীক্ষার বছর
- পাঠিয়ে দিন 16222 নম্বরে।
- উদাহরণ: SSC Dha 123456 2024
আরও পড়ুন : এসএসসি’র সর্বনিম্ন ফলাফলে চ্যালেঞ্জের রেকর্ড
মাদ্রাসা বোর্ড (দাখিল)
ফল প্রকাশের আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।
- টাইপ করুন: Dakhil [স্পেস] বোর্ডের প্রথম তিন অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] পরীক্ষার বছর
- পাঠিয়ে দিন 16222 নম্বরে।
- উদাহরণ: Dakhil Mad 123456 2024
ফল প্রকাশের পর প্রি-রেজিস্ট্রেশন করা নম্বরে এসএমএসে ফল পৌঁছে যাবে।
কারিগরি শিক্ষা বোর্ড
- টাইপ করুন: SSC [স্পেস] বোর্ডের প্রথম তিন অক্ষর [স্পেস] রোল নম্বর [স্পেস] পরীক্ষার বছর
- পাঠিয়ে দিন 16222 নম্বরে।
- উদাহরণ: SSC Tec 123456 2024
শিক্ষার্থীদের সুবিধার্থে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফল জানার জন্য ইন্টারনেট ছাড়াই মোবাইল এসএমএস যথেষ্ট হবে।
ঢাকা ডেস্ক 









