১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 83

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে বসবাস এবং শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।

শনিবার (৯ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে নিয়মিত অভিযানে এই প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা সংস্থাগুলো। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন, ৪ হাজার ৬২৪ জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৪০ জনকে আটক করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন ও ৬৪ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। এর বাইরে অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টা করার জন্য ৪৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন : মিথ্যা বলেছিলেন সেই আনিসা, নেওয়া হচ্ছে না তার পরীক্ষা

বর্তমানে সৌদিতে ২৩ হাজার ৬৩০ জন অপরাধী আটক রয়েছে, যাদের মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ হাজার ১৬২ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং ১১ হাজার ৫৮ জনকে এরইমধ্যে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৪:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫