১১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

লিড নিয়েও কোরিয়ার বিপক্ষে বড় হার বাংলাদেশের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 81

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইপর্বে আজ লাওসের ভিয়েনতিয়েনে তারা হেরে যায় ১-৬ গোলে।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ১৫ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে শান্তি মার্ডির পাসে ফাঁকায় দাঁড়িয়ে থাকা তৃষ্ণা রাণী বল জালে পাঠান। তবে মাত্র তিন মিনিট পরই কোরিয়া সমতায় ফিরে আসে। দ্রুতগতির প্রতিপক্ষের লং পাসে বাংলাদেশি রক্ষণভাগ ভেঙে যায় এবং গোলরক্ষক স্বর্ণা রাণীকে একা পেয়ে কোরিয়ান ফরোয়ার্ড গোল করেন।

প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই সুযোগ সৃষ্টি করলেও আর গোল হয়নি। গোলরক্ষক স্বর্ণার দৃঢ়তা এবং রক্ষণভাগের লড়াইয়ে বিরতিতে স্কোরলাইন থাকে ১-১।

আরও পড়ুন : তৃষ্ণার হ্যাটট্রিকে বাংলাদেশের বিশাল জয়

কিন্তু দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। ৪৮ মিনিটে এগিয়ে যাওয়ার পর ধারাবাহিক আক্রমণে ব্যবধান বাড়াতে থাকে তারা। ৬১ মিনিটে অধিনায়ক চো হেং স্কোরলাইন ৩-১ করেন। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোল, আর শেষ দশ মিনিটে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ।

এই হারে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় ৬, গোল ব্যবধান +৫। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে, আর সেরা তিন রানার্সআপ হয়ে মূলপর্বে খেলার আশা এখন অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে।

প্রথমার্ধে কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে হাই লাইন ডিফেন্স কৌশল ব্যর্থ হয়। কোচ পিটার বাটলারের পরিকল্পনা এবং খেলোয়াড় বদল কৌশলও ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

লিড নিয়েও কোরিয়ার বিপক্ষে বড় হার বাংলাদেশের

সর্বশেষ আপডেট : ০৫:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫