০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভাড়া নিতে ঢাকায় বাড়ি খুঁজছেন তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 128

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম জানিয়েছে, দেশে ফিরে থাকার জন্য বাড়িভাড়া খুঁজছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় নিজের বাড়ি না থাকায় তিনি ভাড়া বাড়ি খুঁজছেন।

রোববার (১০ আগস্ট) রাজশাহী নগরের পাঠানপাড়া এলাকায় রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।

আবদুস সালাম বলেন, ‘আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন, সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

আরও পড়ুন : তারেক রহমানের দেশে ফেরার সময় জানা গেল

আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের নির্দেশে সারা দেশ শান্ত হয়েছিল বলে মন্তব্য করেন আবদুস সালাম। তিনি বলেন, ‘তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত।’

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে আবদুস সালাম আরও বলেন, ক্ষমতায় এলে তারেক রহমান এক মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। দেশে কোনো চুরি–বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভাড়া নিতে ঢাকায় বাড়ি খুঁজছেন তারেক রহমান

সর্বশেষ আপডেট : ১০:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫