০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান এই রাশিয়ান মডেল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 136

ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও রাশিয়ান মডেল মনিকা কবির। ছবি : সংগৃহীত

বাংলাদেশি ছেলে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও রাশিয়ান মডেল মনিকা কবির। তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছা পোষণ করেন রুশ তরুণী।

মনিকা রাশিয়ান হলেও বাংলা ভাষায় কথা বলতে পারেন। তিনি জানান, রাশিয়ার মস্কোতে আমার জন্ম। আমার বাবা ভারতীয় ও মা রাশিয়ান। আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। শাড়ি পরি বলে অনেকে মনে করেন আমি বাংলাদেশি। আসলে তা নয়। আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে আমার বয়স যখন ৫ তখন আমি একবার বাংলাদেশে এসেছিলাম।

তিনি বলেন, ‘রাশিয়ায় আমার মায়ের কাছে গেলেও আমি বাংলা ভাষা ভুলিনি। বাবার কারণে ইন্ডিয়ার ভাষাও আমি জানি।’

বিয়ের জন্য রাশিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে কোন দেশের ছেলেকে বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে এই মডেল জানান, আমার মা রাশিয়ান, আমার বাবা ভারতীয় হলেও আমার বাংলাদেশ ভালো লাগে। বিয়েটা আসলে মনের ওপর নির্ভর করে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সব বাংলাদেশির মন ভালো নয়, সব ভারতীয়র মন ভালো নয় আবার সব রাশিয়ানের মন ভালো নয়। তাই বলব, যার মন বেশি ভালো হবে তাকে বিয়ে করব।

আরও পড়ুন : বিশেষ দিনে ছেলের জন্য দোয়া চাইলেন পরীমণি

তিনি আরো বলেন, তবে আমার ইচ্ছা হয়তো বাংলাদেশে। কারণ এ দেশের পাঞ্জাবি পরা ছেলেদের আমার অনেক ভালো লাগে। তবে বিয়ে যাকেই করি না কেন বাংলাদেশ, ভারত ও রাশিয়া—এ তিন দেশের পোশাক পরেই বিয়ে করার ইচ্ছা আছে।

প্রসঙ্গত, রাশিয়ান মডেল মনিকা কবিরের রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। ডাকনাম মনিশকা। তিনি রাশিয়ান ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষা জানেন।

কিছুদিন আগে তুরস্কের এক ব্যস্ত রাস্তার শাড়ি পরে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশি ছেলে বিয়ে করতে চান এই রাশিয়ান মডেল

সর্বশেষ আপডেট : ১০:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫