১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 155

ছবি : সংগৃহীত

রাশিয়া বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে। গত ৭ আগস্ট রাজধানী মস্কোতে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ আগস্ট।

টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স— এই ১০ দেশের প্রতিযোগীরা।

টুর্নামেন্টের আয়োজক রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন।

সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ বলেন, বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে ২ সেনা নিহত

টুর্নামেন্টে নিজের সঙ্গে আনা ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা। যিনি চ্যাম্পিয়ন হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাশিয়ায় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুরু

সর্বশেষ আপডেট : ০৪:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫