১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 96

জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু স্বীকার করেছেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে নৈতিক ভুল হয়ে থাকতে পারে। এজন্য তিনি দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

শনিবার (৯ আগস্ট) গাজীপুরের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখতে গিয়ে চুন্নু বলেন, ‘আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, এই কাউন্সিল থেকে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি।‘

তিনি আরও জানান, প্রায় চার বছর মহাসচিবের দায়িত্ব পালনকালে তার ব্যক্তিগত ভুলভ্রান্তিও থাকতে পারে। সেসব যেন সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, সেই আহ্বান জানান তিনি।

আরও পড়ুন : নির্বাচন বয়কটের হুমকি দিল এনসিপি

চুন্নু বলেন, ‘আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। এজন্য নানা সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে— কেউ সহযোগী দল, আবার কেউ স্বৈরাচারের সঙ্গী হিসেবে আখ্যা দিয়েছেন। তবুও আমরা শান্তিপূর্ণ রাজনীতির পক্ষের দল এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

তিনি রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে সব রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা কামনা করেন।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ অন্যান্য নেতারা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব

সর্বশেষ আপডেট : ০২:৫৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫