১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 143

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলাটিতে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জিএমপির অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান।

গ্রেপ্তারদের একজন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর গ্রামের বাসিন্দা ও হানিফ মিয়ার ছেলে। শুক্রবার (৮ আগস্ট) রাতে ময়মনসিংহের গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাহজালাল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।

আরও পড়ুন : গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় পাঁচজন আটক

অন্য গ্রেপ্তারকৃত আসামি মো. ফয়সাল হাসান (২৩), পাবনার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। তাকে গাজীপুর নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‌্যাব যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের সবাই হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার দাবি উঠেছে। বর্তমানে মামলার তদন্ত ও জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭ জন

সর্বশেষ আপডেট : ০২:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫