কুমিল্লার মুরাদনগর উপজেলার নুর মোহাম্মদ আকাশ গত বছরের অক্টোবর মাসে সৌদি আরবের রিয়াদে একটি পেট্রোল পাম্পে চাকরি করার জন্য যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হয়ে মারা যান।
তবে ৬ মাস পেরিয়ে গেলেও আকাশের মরদেহ দেশে ফিরেনি। পরিবার জানায়, তার লাশ এখনো রিয়াদের একটি হাসপাতালে রাখা রয়েছে। প্রতিদিন আকাশের কাপড়চোপড় ও ছবি আঁকড়ে ধরে কাঁদছেন তার মা সাহিদা বেগম। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমার ছেলে বিদেশ গিয়েছিল পরিবারকে সুখী করার স্বপ্ন নিয়ে, এখন লাশটা দেশে এনে আমাকে শান্তি দিন।’
আরও পড়ুন : চট্টগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
আকাশের বাবা রফিকুল ইসলাম সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফেরানোর জন্য অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, ‘ছেলে ৯ মাস আগে বিদেশ গিয়েছিল, ৩ মাসের মধ্যে মারা গেছে, কিন্তু ৬ মাস পার হলেও লাশ দেশে আসেনি।’
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









