০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 85

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (৯ আগস্ট) ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে । এতে গরমের অনুভূতিও বাড়বে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৯ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা আজ প্রায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, ফলে গরমের অনুভূতিও বেড়ে যাবে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে মহাপরিকল্পনা করছে সরকার

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে শুক্রবার প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী, আজ সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৯:৪৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫