১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওমরাহ ও হজযাত্রীদের জন্য সৌদি সরকারের বিশাল উপহার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 85

ওমরাহ ও হজযাত্রীদের জন্য সৌদি আরব সরকার এনেছে যুগান্তকারী এক ডিজিটাল সুবিধা। এখন থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে হজ ও ওমরাহ বিষয়ক অফিসিয়াল অ্যাপ ‘নুসুক’ (Nusuk)।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ৭ আগস্ট (বৃহস্পতিবার) এই সুবিধা চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। লক্ষ্য একটাই—আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিদের যাত্রাকে আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করা।

কী সুবিধা মিলবে অফলাইনে?

হজ ও ওমরাহবিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানিয়েছেন, এখন থেকে ইন্টারনেট ছাড়াই করা যাবে—

  • আল রওদাহ আল শরিফায় প্রবেশের অনুমতিপত্র ইস্যু
  • হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং
  • নুসুক ম্যাপ ব্যবহারের মাধ্যমে পথনির্দেশনা
  • জিজ্ঞাসা বা রিপোর্ট জমা দেওয়া

এবং ‘নুসুক এআই’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়তা গ্রহণ

এই অফলাইন সুবিধা ভ্রমণকে আরও স্মার্ট, নির্বিঘ্ন ও দায়িত্বশীল করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নুসুক অ্যাপ কী?

নুসুক অ্যাপ হলো সৌদি সরকারের একটি ওয়ান-স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম, যা হজ ও ওমরাহ পালনকারীদের জন্য সম্পূর্ণ পরিকল্পনা, বুকিং ও অনুমতির প্রক্রিয়া সহজ করেছে।

নুসুক অ্যাপের উল্লেখযোগ্য ফিচারগুলো হলো—

  • ই-ভিসা আবেদন
  • প্যাকেজ বুকিং (হজ ও ওমরাহর বিভিন্ন প্যাকেজ)
  • হোটেল ও ফ্লাইট বুকিং
  • পবিত্র স্থানগুলোর প্রবেশ অনুমতি
  • ট্র্যাকিং ও নেভিগেশন
  • সম্প্রতি যুক্ত হওয়া অফলাইন সেবা
  • যাত্রীদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান জানিয়েছেন, “এই প্রযুক্তি ভিড় নিয়ন্ত্রণে সহায়ক হবে, যাত্রীদের হারিয়ে যাওয়ার আশঙ্কা কমাবে এবং পুরো অভিজ্ঞতাকে নিরাপদ ও দক্ষ করে তুলবে।”

সৌদি সরকার আরও জানিয়েছে, তারা একটি প্রতিবন্ধকতাহীন প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলছে, যাতে বিশ্বের যেকোনো দেশ থেকে আগত হজ ও ওমরাহযাত্রী সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ওমরাহ ও হজযাত্রীদের জন্য সৌদি সরকারের বিশাল উপহার

সর্বশেষ আপডেট : ০৬:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫