১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দিল্লিতে হুমা কুরেশির ভাইকে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 116

দিল্লির নিজামুদ্দিন এলাকার ভোগাল লেনে পার্কিং নিয়ে তুচ্ছ বিবাদের জেরে নির্মমভাবে খুন হয়েছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির চাচাতো ভাই মো. আসিফ কুরেশি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর এই ঘটনার মুহূর্ত—যেখানে দুই যুবক প্রকাশ্যে তাকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করছে, পাশে তার স্ত্রী তাকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করলেও ব্যর্থ হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে আসিফ কুরেশি কর্মস্থল থেকে বাড়ি ফিরে দেখেন, তার বাড়ির মূল প্রবেশপথের সামনে প্রতিবেশী গৌতম ও উজ্জ্বল তাদের মোটরসাইকেল পার্ক করে রেখেছে। আসিফ তাদের গাড়ি সরাতে অনুরোধ করলে প্রথমে তর্কবিতর্ক এবং পরে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। এক পর্যায়ে দুই ভাই গৌতম ও উজ্জ্বল মিলে আসিফকে কলার ধরে মাটিতে ফেলে দেয় এবং ধারালো আইস পিক দিয়ে তাকে বারবার আঘাত করতে থাকে।

আরও পড়ুন : সাইফ-কারিনার সংসারে ভাঙনের সুর!

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার সময় আসিফের স্ত্রী সাইনাজ কুরেশি তাদের থামানোর চেষ্টা করেন। আশপাশের লোকজনও ছুটে আসেন, কিন্তু তার আগেই আসিফ মারাত্মকভাবে জখম হন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারী দুই ভাই গৌতম ও উজ্জ্বলকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গৌতম এলাকায় একজন মাদকাসক্ত ও উত্তেজিত স্বভাবের লোক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আগেও বহুবার অশান্তি সৃষ্টি ও হুমকির অভিযোগ উঠেছে। অন্যদিকে, উজ্জ্বল স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানে ঢোল বাজানোর কাজ করেন।

পুলিশ বলছে, তাদের মা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যাওয়ায় ভাই দু’জন বড় হন বাবার কাছেই। স্থানীয়রা ধারণা করছেন, শৈশব থেকেই তারা এক প্রকার মানসিক ও পারিবারিক অস্থিরতার মধ্যে বেড়ে ওঠায় তাদের মধ্যে এই ধরনের সহিংসতা প্রবণতা গড়ে ওঠে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দিল্লিতে হুমা কুরেশির ভাইকে হত্যা

সর্বশেষ আপডেট : ০৩:১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫